নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ৬৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক সংশ্লিষ্টতায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এর নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ৭টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান পরিচালনা করে।
থানাওয়ারী গ্রেপ্তারের চিত্র:
সদর থানা: ৫০ গ্রাম গাঁজাসহ ৭ মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের ২ জন ও অন্যান্য আইনে ৪ জনসহ মোট ১৩ জন।
ফতুল্লা মডেল থানা: বিশেষ অভিযানে ১০ জন মাদকসেবী গ্রেপ্তার।
সিদ্ধিরগঞ্জ থানা: ১২ জন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের ১ জন ও অন্যান্য আইনে ২ জনসহ মোট ১৫ জন।
বন্দর থানা: ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী, ২ মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের ২ জন ও অন্যান্য আইনে ৩ জনসহ মোট ৮ জন।
রূপগঞ্জ থানা: ৩ জন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের ১ জন ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ৬ জন।
সোনারগাঁও থানা: ৭ জন মাদকসেবী, মাদক মামলায় ১ জন, নিষিদ্ধ সংগঠনের ২ জন ও অন্যান্য আইনে ৪ জনসহ মোট ১৪ জন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি): ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ সংগঠনের ১ জন ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ৩ জন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
আজকের প্রতিবেদন