নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, বিকেল ৫টার দিকে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারই এক সহযোগী তাকে গুলি করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় সাহেব আলীকে গ্রেফতারের জন্য অভিযান চালায় র্যাব-১১ এর একটি দল। অভিযানের সময় সাহেব আলীর নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র্যাবের চার সদস্য আহত হন। হামলার সুযোগে সাহেব আলী পালিয়ে যান এবং তখন থেকেই তিনি পলাতক ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.