
নারায়ণগঞ্জ জেলার ০৭টি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ১৩ অক্টোবর জেলা জুড়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ১১ জন, মাদকসেবী ৩৪ জন, ওয়ারেন্ট মূলে ৯ জন, নিয়মিত মামলার আসামি ১৭ জন, অন্যান্য ধারায় ১২ জন, মোবাইল কোর্টে ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন সদস্য রয়েছে।
থানাওয়ারি বিবরণ:
নারায়ণগঞ্জ সদর থানা: মাদক সেবনকারী ৬ জন, ওয়ারেন্ট মূলে ২ জন এবং নিয়মিত মামলার আসামি ৩ জনসহ মোট ১১ জন।
ফতুল্লা মডেল থানা: ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ৩ জন, মাদকসেবী ২ জন, ওয়ারেন্ট মূলে ৪ জন, নিয়মিত মামলার আসামি ৩ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জনসহ মোট ১৬ জন।
সিদ্ধিরগঞ্জ থানা: ১৫২০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, মাদকসেবী ২ জন, ওয়ারেন্ট মূলে ১ জন এবং চোর ১ জনসহ মোট ৭ জন।
বন্দর থানা: অন্যান্য ধারায় ৯ জন।
সোনারগাঁও থানা: ৬ বোতল কেরু মদসহ মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ১৪ জন এবং ওয়ারেন্ট মূলে ১ জনসহ মোট ১৭ জন।
রূপগঞ্জ থানা: ৫৬ বোতল FAIRDYL ও ১২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ৮ জন, ওয়ারেন্ট মূলে ১ জন, নিয়মিত মামলার আসামি ৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জনসহ মোট ১৭ জন।
আড়াইহাজার থানা: মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ২ জন, মোবাইল কোর্টে ২ জন এবং মামলার আসামি ৫ জনসহ মোট ১০ জন।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.