সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদে নামাজ আদায় শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
পরে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও মোশারফ হোসেন আতাউর রহমানের পক্ষে স্থানীয়দের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
আতাউর রহমান বর্তমানে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে দলীয় সমর্থনের বিষয়টি সামনে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.