নিজস্ব প্রতিবেদক :
গত (২৯ অক্টোবর) মিরপুর পল্লবীতে বিশিষ্ট শিক্ষক প্রশিক্ষক মাওলানা এইচ. এম. রায়হানুন কাবিরের একটি প্রশিক্ষণমূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন মাদরাসাতুশ শরফ আল-ইসলামিয়া, সোনারগাঁও এর প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী। এ সময় নিজ প্রতিষ্ঠানসমূহে প্রশিক্ষণ করানোর ব্যাপারেও প্রশিক্ষকের সঙ্গে আলোচনা করেন তিনি।
ক্লাসে মাওলানা এইচ. এম. রায়হানুন কাবির অত্যন্ত চমৎকার ও বাস্তবধর্মী আলোচনার মাধ্যমে তুলে ধরেন— একজন সফল শিক্ষক হতে হলে শুধু পাঠ্যবইয়ের বিষয়বস্তু জানলেই যথেষ্ট নয়। বরং শিক্ষার্থীদের মনস্তত্ত্ব ও মানসিকতা বুঝে পাঠদান করা, তাদের বয়স ও ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ করা এবং শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর, আন্তরিক ও ইতিবাচক আচরণ গড়ে তোলাও অত্যন্ত জরুরি।
তাঁর আলোচনা, উপস্থাপনা ও শেখানোর কৌশল থেকে প্রশিক্ষণার্থীরা অনেক কিছু শেখার সুযোগ পান। বিশেষ করে শিক্ষকতার মতো মহান পেশাকে আরও দায়িত্বশীল, আনন্দময় ও ফলপ্রসূ করে তোলার বিষয়ে তাঁর বাস্তব অভিজ্ঞতাপ্রসূত পরামর্শগুলো ছিল অত্যন্ত মূল্যবান।
ক্লাস শেষে স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলাপচারিতা হয়। এ সময় তাঁর লিখিত "How to be a successful teacher and parent?" তথা ‘সফল শিক্ষক ও অভিভাবক হবেন কীভাবে?’ বইটি স্বাক্ষরসহ সংগ্রহ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.