নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে নতুন মোড়কে ৭৪ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ২২ হাজার টাকা।
শনিবার (১০ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মধ্য সানারপাড় এলাকার আঃ আওয়াল ভূঁইয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সুপার হাবিবুর রহমান পিপিএম-এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান পিপিএম ও এসআই মফিজুল ইসলাম পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো- ১। ইকবাল খাঁ (৫০), পিতা মৃত খোদা বক্স, সাং বরপা, থানা রূপগঞ্জ, বর্তমানে মধ্য সানারপাড় আঃ আওয়াল ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া এবং ২। খবির ভূঁইয়া (৩৬), পিতা মৃত আঃ আওয়াল ভূঁইয়া, সাং মধ্য সানারপাড়, থানা সিদ্ধিরগঞ্জ।
অভিযানে তাদের হেফাজত থেকে ৩০ বোতল FAIRDYL ও ৪৪ বোতল WINCEREX নামে নতুন মোড়কে থাকা নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.