নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি প্রতিনিধি দল নিয়ে এ দুটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন।
জানা যায়, সকাল সাড়ে ৮টায় তিনি প্রথমে ঐতিহাসিক পানাম নগরীর বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রবেশ করলে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি ফাউন্ডেশনের কারুপল্লিতে অবস্থিত জামদানি পল্লিও পরিদর্শন করেন।
এ সময় প্রতিনিধি দলে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস ও ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।
পরিদর্শনকালে পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিকসহ জাদুঘর ও পানাম নগরীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.