সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সোনারগাঁ এর আয়োজন করে।
আয়োজিত মহড়া, র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
দুর্যোগ মোকাবিলায় সচেতন হই, ঘর থেকেই প্রস্তুতি শুরু করি — সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.