সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে মঙ্গলবার ২০ অক্টোবর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ১৫ জন, চুরি মামলায় ৩ জন ও ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.