সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
মাদক মামলায় ১ জন মাদকসেবী ১১ জন ওয়ারেন্টভুক্ত ২ জন নিয়মিত মামলায় ১ জন ডাকাত ২ জন
সহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদক মামলায় গ্রেপ্তারকৃত একজনের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.