নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দিনভর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন মাদকসেবী ও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
গ্রেপ্তারকৃত মাদকসেবীরা হলেন মো. নাছির (৩০), কবির হোসেন (৩০), মো. মেহেদী হাসান (২২), মো. বিল্লাল (২১), মো. শামীম (৩৫), সুজন (২৪), মো. সারোয়ার (২৭), মো. রুবেল মিয়া (৩০), মো. নবী (২৪), মোকছেদ আলী (২৫) ও আব্দুর রহমান (৪৫) মো. জহিরুল ইসলাম (৩০) ও সাদ্দাম হোসেন (৩১)।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.