সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদে পুনর্বহাল করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এমপি ও সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের সিদ্ধান্তক্রমে এ আদেশ কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফজল হোসেন।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.