সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় ২ জন, মাদকসেবী ১৬ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং বৈষম্যবিরোধী মামলায় ২ জনসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় এমদাদুল হক ইদু (৩৮) ও তৌফিকুর রহমান শাহরিয়ার (২৬) এর কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদকসেবী হিসেবে শুভ, শিমুল, কামাল, অহিদুল্লাহসহ ১৬ জনকে আটক করা হয়।
অপরদিকে বৈষম্যবিরোধী মামলায় আমান (২৮) ও জোয়েল (৩৯) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ হৃদয় (৩০) ও জজ মিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.