সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে শুক্রবার ২৩ অক্টোবর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় ২ জন, সন্ত্রাস বিরোধী মামলায় ১ জন, বৈষম্য বিরোধী মামলায় ১ জন, জুয়া আইনে ৩ জন, মাদকসেবী ১৭ জন, ডাকাত ৩ জন ও ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী আইনে সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুল হাসান রিয়াদ (২১) ও বৈষম্য বিরোধী মামলায় জামপুর ইউনিয়ন যুবলীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম (৪৫) রয়েছেন।
পরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.