সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে শনিবার ২৪ অক্টোবর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় ১ জন, বৈষম্য বিরোধী মামলায় ১ জন, মাদকসেবী ১৮ জন, ডাকাত ১ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন ও ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় ২ জনসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্য বিরোধী মামলায় জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ভূইয়া (৬০) রয়েছেন।
পরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.