সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম-এর নির্দেশনায় থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক পিপিএম-এর তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটে সাব-ইন্সপেক্টর দেলোয়ার হোসেনের নেতৃত্বে কোম্পানীগঞ্জ সাকিনে আসামি মোঃ শরীফের বসতবাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো- মোঃ শরীফ (৪০), পিতা আব্দুল হামিদ, গ্রাম কোম্পানীগঞ্জ এবং মোঃ মোস্তফা ওরফে গিয়ার মোস্তফা (৪৭), পিতা মৃত হাবিবুল্লাহ, গ্রাম দেলেরবাগ।
অপরদিকে শনিবার (১১ অক্টোবর) রাত ২টা ১৫ মিনিটে সাব-ইন্সপেক্টর ওয়াছেক মিয়ার নেতৃত্বে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় ১০ তলা ভবনের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাবউদ্দিন আহম্মদ (২৩), পিতা সালাউদ্দিন আহম্মদ, স্থায়ী ঠিকানা রসুলপুর, দাউদকান্দি, কুমিল্লা, বর্তমানে সোনাপুর এলাকার ভাড়াটিয়া।
ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এমআর ফাহাদ
Copyright © 2026 আজকের প্রতিবেদন. All rights reserved.