সোনারগাঁও, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ডিডিএলজি নিলুফা ইয়াসমিন সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।
গত সোমবার ৭ সেপ্টেম্বর বিকেলে তিনি উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আসিফ আল জিনাত, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মো. মুনিরুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, ইউপি সদস্য বদরুজ্জামান মোল্লা, মো. নাসির উদ্দিন, হাজী সানাউল্লাহ, মিলন রায়হান, ইউডিসি মো. সানাউল্লাহ, গ্রাম পুলিশসহ পরিষদের সকল সহকারী।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নিলুফা ইয়াসমিন ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক প্রকল্পের খোঁজ খবর নেন। জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধনের মাসিক প্রতিবেদন দেখে সন্তুষ্টি প্রকাশ করে সকল কাজের প্রশংসা করেন। একইসাথে আপডেট রেজিস্টার খাতা সংরক্ষণের পরামর্শ দেন।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের যেকোনো অসুবিধার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এর সাথে যোগাযোগ রাখার পরামর্শ প্রদান করেন।