নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে জেলাব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭১ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।*
গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট হতে রাত ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ জনাব তারেক আল মেহেদী, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ডের শিমরাইল এবং ৩নং ওয়ার্ডের বটতলা মোড়, আদর্শনগর খেলার মাঠ, নিমাইকাশারী বাজার ও বাঘমারা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
একই সময়ে নারায়ণগঞ্জ জেলার অন্যান্য থানাসমূহেও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ৭১ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং,
ছিনতাই একই সুতোয় গাথা তাই মাদকের অভিযান শুরু করেছি, যে পর্যন্ত মাদক নিয়ন্ত্রণ না আসবে অভিযান মাদকবে। পর্যায়ক্রমে সকল প্রকার অপরাধ নির্মূল এর কাজ করা হবে।