ফতুল্লা, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মডেল থানা পুলিশের অভিযানে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল গত ৮ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় জনৈক বোরহান হাজীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ ইমন হোসেন ২৪, পিতা- ছালু, সাং- আলীগঞ্জ, আজমীর হোসেন ২৮, পিতা- মোঃ সহিদ হোসেন, সাং- দাপা ইদ্রাকপুর, মিরাজ ২, পিতা- মজিবর, সাং- দাপা ইদ্রাকপুর, খোছ পাড়া
তাদের কাছ থেকে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামিদের পিসিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়া গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।