স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক
ও জনপথ সওজ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফুটপাত ও অবৈধ স্থাপনা প্রায় দেড় হাজার দখল মুক্ত করা হয়।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০ টা
থেকে শুরু করে টানা ৬ ঘন্টার উচ্ছেদ অভিযতন পরিচালনা করেন
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।
অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের জায়গা অবৈধভাবে দখল করে টংঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন। এসব অবৈধ স্থাপনা থেকে তারা প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, সওজের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোড সংকুচিত হয়ে প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে চরম দুর্ভোগে পড়ছিলেন পথচারী ও যানবাহনের যাত্রীরা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, "মোগরাপাড়া চৌশরাস্তা এলাকায় মহাসড়কের পাশে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে দখল করে রাখা এসব স্থাপনার কারণে যানজটসহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল।"
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়গঞ্জ জেলা পুলিশ ও সোনারগাঁ থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন, সাংবাদিকসহ মোগরাপাড়া ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম।