০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে তারাব ব্রিজের নিচ থেকে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শটগানের গুলি উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশে জেলাব্যাপী মাদক ও অস্ত্র-গুলি উদ্ধারে সাঁড়াশি অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে ডিবির “গ” জোনের একটি চৌকস টিম এই অভিযান চালায়।

শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের তারাব ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ২৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রূপগঞ্জে তারাব ব্রিজের নিচ থেকে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শটগানের গুলি উদ্ধার

আপডেট সময় : ০৩:৪২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬