সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২
- আপডেট সময় : ১২:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ২ জন, মাদকসেবী ১৬ জন, শিশু বলাৎকার মামলায় ১ জন ও ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেফতার
মো. অনিক মিয়া (২৪), আবির (৩১), ফাহিম (২০), সাগর (২৬), শাওন বর্মন (২০), সবুজ (২৬), আরিফ (১৯), মো. আরমান (৩০), আল আমিন (১৯), সৈকত (৩০), মো. তৌহিদুর রহমান সিয়াম (২৩), সজীব দাস (৩০), সুজন দাস (৩১), মো. শামীম হোসেন (২৯), মো. সজীব আহম্মেদ (৩০) ও মো. জাহিদ (২২)।
মো. মনির হোসেন সুমন (৩০) ও মোছা. আকলিমা (২২)। তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মো. রাসেল (৩৭), গ্রাম- ভৈরবদী (কালাদরগা), থানা- সোনারগাঁ।
মো. শহীদুল, সুহেদ আহমদ ও মো. রাসেল (৩৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধ নির্মূলে সোনারগাঁ থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।










