সোনারগাঁয়ে বিশেষ অভিযানে মাদকসেবী, ডাকাতসহ গ্রেফতার ১৮
- আপডেট সময় : ১১:৪৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ১১ জন, ডাকাত ৬ জন ও নিয়মিত মামলায় ১ জনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে ১লা নভেম্বর থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জাকির (৪৭), তবারক মিয়া (৩৯), আরিফ (২৩), নাদিম হোসেন (২৬), মো. তারেক (২৬), মো. রিফাত (২৪), আলীন্দর ইসলাম (২৪), সুমন মুন্সি (৩২), মো. রাশেদ (২১), জাহিদুল (২৭) ও মো. সাকির মিয়া (২৫)।
এদের মধ্যে ডাকাত ওমর ফারুক (২০), বাছির (২৫), রাশেদুল (২৮), অনিল বাবু (৩৫), রাদেশুল ওরফে রাজু ওরফে রেজা (৩০) ও আবু সাঈদ (৪০)।
এছাড়া নিয়মিত মামলায় ইউনুস মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।










