০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে অবস্থান কর্মসূচি
রিপোর্টারের নাম
- আপডেট সময় : ০৮:২১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি:
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সোনারগাঁয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজপথে থেকে প্রতিহত করা হবে।










