০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৬৫ বার পড়া হয়েছে

Oplus_131072

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্তাবন্দি অবস্থায় আনুমানিক ২২ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন ভূঁইগড় এলাকায় ইনোভেশন স্কুলের উত্তর পাশে চাষাড়া-সাইনবোর্ড সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা বস্তাবন্দি অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, নিহত নারীর সঙ্গে কোনো পরিচয়পত্র বা মোবাইল ফোন পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফতুল্লা মডেল থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৩৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬