০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৫৪ বার পড়া হয়েছে

Oplus_131072

রূপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পে গৃহকর্মী রাবেয়া খাতুন (৪০) হত্যা মামলার প্রধান আসামি সারোয়ার জাহান সাগর (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগর চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নাচোল গ্রামের আব্দুর রহিমের ছেলে। নিহত রাবেয়া খাতুনের বাড়ি ভোলা সদর থানার ভেদুরিয়া ইউনিয়নের চররমেশ এলাকায়। তিনি রূপগঞ্জের নাওড়া গ্রামে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গত ৪ অক্টোবর গৃহকর্মী রাবেয়া খাতুন কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা তার মুখ বেঁধে ধর্ষণ করে এবং শ্বাসরোধে হত্যা করে। পরে ৫ অক্টোবর জলসিঁড়ি আবাসনের ১২ নম্বর সেক্টরের ১০৭ নম্বর সড়কের ঝোপের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ছেলে শাহীন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও হত্যা মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি আদালতে গৃহকর্মীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রূপগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেফতার

আপডেট সময় : ১২:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬