০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ ২৭ জন গ্রেফতার
রিপোর্টারের নাম
- আপডেট সময় : ১১:০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ৫২ বার পড়া হয়েছে

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর ) সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ২১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন ও নিয়মিত মামলায় ২ জন রয়েছেন।
পুলিশ জানায়, অভিযানে মাদক মামলার আসামিদের কাছ থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।










