০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ঘুমন্ত শিশুর গায়ে গরম পানি নিক্ষেপ, দগ্ধ হয়ে হাসপাতালে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ১৬৪ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি-জমা ও পারিবারিক বিরোধের জেরে ১৩ বছর বয়সী এক শিশুকন্যার গায়ে গরম পানি নিক্ষেপ করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

আহত শিশুটিকে প্রথমে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগকারী মায়ের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় জমি-জমাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে কয়েকজন ব্যক্তি তাদের বসতঘরে প্রবেশ করেন।

এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা ১৩ বছর বয়সী শিশুটির গায়ে গরম পানি নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে শিশুটি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর দগ্ধ হয়।

পরে ডাক-চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীকে বিষয়টি জানানোর পাশাপাশি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সোনারগাঁয়ে ঘুমন্ত শিশুর গায়ে গরম পানি নিক্ষেপ, দগ্ধ হয়ে হাসপাতালে

আপডেট সময় : ০৪:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬