০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে চেকপোস্টে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর রাত ৩টা ৪০ মিনিটের দিকে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সফি উদ্দিনের নেতৃত্বে পিরোজপুর ইউনিয়নস্থ মেঘনা টোল প্লাজার সামনে আষাড়িয়ারচর পুলিশ চেকপোস্টের সামনে তল্লাশি চালানো হয়।

এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সড়কে মো. আয়াছ (২৫) নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান পকেট থেকে কালো কসটেপ দিয়ে মোড়ানো সাদা জিপারে রক্ষিত ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সোনারগাঁয়ে চেকপোস্টে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬