০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে অতীত ও বর্তমান সরকারের আমলে বাজারদরের তারতম্য চিত্রের লিফলেট বিতরণে এমপি মান্নান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন অসাধু সিন্ডিকেটের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বর্তমান সরকারের সময়ের বাজার দরের তুলনামূলক চিত্র তুলে ধরে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লিদের মাঝে এই লিফলেট বিতরণ করেন তিনি। পরে তিনি চৌরাস্তা মোড়ে স্থানীয় জনসাধারণ ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের মাঝেও লিফলেট বিতরণ করেন।

এ সময় এমপি মান্নান সাধারণ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরের তুলনামূলক চিত্র তুলে ধরেন এবং বাজার পরিস্থিতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, সদস্য সচিব আরিফুল ইসলাম, থানা যুবদল নেতা আরিফ হোসেন বাবু, মির্জা মুন্না, আমজাদ হোসেন মৃধাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সোনারগাঁয়ে অতীত ও বর্তমান সরকারের আমলে বাজারদরের তারতম্য চিত্রের লিফলেট বিতরণে এমপি মান্নান

আপডেট সময় : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬