০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সফল শিক্ষক হতে হলে শিক্ষার্থীর মন বুঝতে হবে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

গত (২৯ অক্টোবর) মিরপুর পল্লবীতে বিশিষ্ট শিক্ষক প্রশিক্ষক মাওলানা এইচ. এম. রায়হানুন কাবিরের একটি প্রশিক্ষণমূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন মাদরাসাতুশ শরফ আল-ইসলামিয়া, সোনারগাঁও এর প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী। এ সময় নিজ প্রতিষ্ঠানসমূহে প্রশিক্ষণ করানোর ব্যাপারেও প্রশিক্ষকের সঙ্গে আলোচনা করেন তিনি।

ক্লাসে মাওলানা এইচ. এম. রায়হানুন কাবির অত্যন্ত চমৎকার ও বাস্তবধর্মী আলোচনার মাধ্যমে তুলে ধরেন— একজন সফল শিক্ষক হতে হলে শুধু পাঠ্যবইয়ের বিষয়বস্তু জানলেই যথেষ্ট নয়। বরং শিক্ষার্থীদের মনস্তত্ত্ব ও মানসিকতা বুঝে পাঠদান করা, তাদের বয়স ও ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ করা এবং শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর, আন্তরিক ও ইতিবাচক আচরণ গড়ে তোলাও অত্যন্ত জরুরি।

তাঁর আলোচনা, উপস্থাপনা ও শেখানোর কৌশল থেকে প্রশিক্ষণার্থীরা অনেক কিছু শেখার সুযোগ পান। বিশেষ করে শিক্ষকতার মতো মহান পেশাকে আরও দায়িত্বশীল, আনন্দময় ও ফলপ্রসূ করে তোলার বিষয়ে তাঁর বাস্তব অভিজ্ঞতাপ্রসূত পরামর্শগুলো ছিল অত্যন্ত মূল্যবান।

ক্লাস শেষে স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলাপচারিতা হয়। এ সময় তাঁর লিখিত “How to be a successful teacher and parent?” তথা ‘সফল শিক্ষক ও অভিভাবক হবেন কীভাবে?’ বইটি স্বাক্ষরসহ সংগ্রহ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সফল শিক্ষক হতে হলে শিক্ষার্থীর মন বুঝতে হবে

আপডেট সময় : ০৫:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬