০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে নির্যাতনের অভিযোগে ফুফা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৬৫ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে নির্যাতনের অভিযোগে আপন ফুফাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সোনারগাঁ পৌরসভার গোচাইট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আক্তার হোসেন খাজা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় ওই কিশোরীকে ঘরে একা পেয়ে টাকার প্রলোভন দেখিয়ে নির্যাতন করেন অভিযুক্ত। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

অসহায় ও বাকপ্রতিবন্ধী এক কিশোরীর ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে নির্যাতনের অভিযোগে ফুফা গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬