বন্দর থানায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত মামুন ও তার সহযোগীরা গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৪৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৯টি মামলার আসামি কুখ্যাত ডাকাত সর্দার মো. মামুনসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।৩০ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান, এসআই মো. আব্দুল আলিম, এসআই মামুন ইসলাম ও এসআই ইয়াসিন আরাফাতসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, ৩০ অক্টোবর রাত ৩:৫০ মিনিটের দিকে বন্দর থানাধীন সোনাচড়াবাগ এলাকার সাবেক কমিশনার শামসুজ্জোহার বাড়ির সামনে মো. রফিকুল ইসলামের বালুর মাঠে এই অভিযান চালানো হয়। অভিযানে তিন কুখ্যাত ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামিরা ১. মো. মামুন (৪৬), পিতা-মৃত আকবর ডাকাত, সাং-সোনাচড়া, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ। (তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ মোট ২৯টি মামলা বিচারাধীন রয়েছে)
২. মো. মুক্তার হোসেন (৫০), পিতা-মৃত ওসমান, মাতা-ফিরোজা বেগম, সাং-সোনাচরাবাগ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।৩. রিয়াদ (২২), পিতা-জয়নাল, মাতা-ইয়াসমিন, সাং-সোনাচরাবাগ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।
উদ্ধারকৃত আলামত অভিযানকালে আসামিদের হেফাজত থেকে অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত নিম্নলিখিত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়:৩টি ছোরা,৩টি চাপাতি,১টি রামদা,২টি কাঠের বাটযুক্ত ছেনি,১টি এসএস পাইপের নিউ চাইনিজ কুড়াল,ডাকাতির কাজে ব্যবহৃত ১টি Tecno SPARK 40 মোবাইল,নগদ ৫,১৫০/- (পাঁচ হাজার একশত পঞ্চাশ) টাকা (২০০ টাকার নোট ১টি, ১০০ টাকার নোট ৪০টি, ৫০ টাকার নোট ১১টি, ২০ টাকার নোট ১৫টি এবং ১০ টাকার নোট ১০টি।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










