সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২
- আপডেট সময় : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী মামলায় ৩ জন, বৈষম্য বিরোধী মামলায় ২ জন, মাদকসেবী ৫ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন ও চুরি মামলায় ১ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে মাদকসেবী মো. করিম সাহ (৩০), মিহাদুল (২২), মো. রানা, মো. ফয়সাল ও মো. নাইম (২২) সহ
বৈষম্য বিরোধী মামলায় মো. ফাহিম প্রধান (২৫), সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য কাফুরদি গ্রামের এবং আবুল কাশেম মোল্লা (৬৫), সোনারগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ সভাপতি, হাতকোপা গ্রামের।
এ ছাড়াও সন্ত্রাস বিরোধী মামলায় হযরত আলী (৬৪), মো. শাহ আলম (৪৩) ও মো. ইসমাইল হোসেন সিরাজী (৩৮)
চুরি মামলায় মফিজুল গাজী (২২)
ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সাদ্দাম হোসেন (৩৯)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নির্মূলে সোনারগাঁ থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।










