০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের সিটের ভেতরে লুকানো ২৩ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

Oplus_131072

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে আলফা এ.প্রেসের একটি স্লিপার বাসে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় বাসের সিটের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় বিশেষ কায়দায় রাখা ইয়াবার চালানটি পাওয়া যায়। পরে বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালিয়ে সাইনবোর্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোরের শার্শা থানার ভবেরবেড় এলাকার রাকিবুল হাসান (৩০), একই জেলার কোতোয়ালি থানার নিউমার্কেট বি-ব্লক এলাকার মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকার সাইফুল হোসেন (৩৮)।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে ডিবির ‘ক’ জোনের এসআই মফিজুল ইসলামসহ অন্য সদস্যরা অংশ নেন।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ইয়াবা চালানের মূল হোতাকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাসের সিটের ভেতরে লুকানো ২৩ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৪:৪৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬