মাদক নির্মূলে সোনারগাঁ থানার ওসিকে শুভেচ্ছা জানালো পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি
- আপডেট সময় : ০৪:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ৭২ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাদকবিরোধী অভিযান পরিচালনার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।
সোমবার (২৬ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে ওসি আব্দুল বারিককে পরিবেশবান্ধব গাছের চারা ও দেশমাতৃকার গৌরবের প্রতীক জাতীয় পতাকা উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ উদ্যোগের মধ্য দিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রতি সমর্থন প্রকাশের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও দেশপ্রেমের বার্তাও তুলে ধরা হয়।
সোনারগাঁয়ের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সামাজিক চ্যালেঞ্জ। মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে কেউ কেউ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়ে।
এমন পরিস্থিতিতে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিকের নেতৃত্বে মাদকবিরোধী কার্যক্রম ও আইনগত পদক্ষেপ গ্রহণের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।
সংগঠনটির মতে, মাদক নির্মূলে আইনানুগ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
শুভেচ্ছা বিনিময়কালে পরিবেশবান্ধব গাছের চারা উপহার দেওয়ার মাধ্যমে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। অন্যদিকে, জাতীয় পতাকা উপহারের মধ্য দিয়ে দেশপ্রেম, জাতীয় মর্যাদা ও দেশের মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় প্রকাশ করা হয়।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি মনে করে, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য যেমন পরিবেশ রক্ষা জরুরি, তেমনি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনও অপরিহার্য।
সংগঠনটির পক্ষ থেকে মাদকবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করতে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, যুবসমাজ ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাড়া-মহল্লাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রসার এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা হাজী শফিকুল ইসলাম বাচ্চু।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন বলেন, “মাদকমুক্ত সোনারগাঁ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আমরা চাই, সোনারগাঁ হবে সবুজ, সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত জনপদ।”
তিনি আরও বলেন, “পুলিশের ভালো উদ্যোগে সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে উৎসাহ ও সহযোগিতা অব্যাহত থাকা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব।”
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির এ শুভেচ্ছা বিনিময়কে মাদকবিরোধী সামাজিক সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংগঠনটি ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে সহযোগিতা এবং পরিবেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।










