০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মা ইলিশ রক্ষায় মেঘনায় অভিযান, ৩০ লাখ টাকার জাল ধ্বংস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৫৫ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়েছে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ও সোনারগাঁ উপজেলা মৎস্য অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেঘনা নদীর ভাটি বন্দর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামাল আকন্দ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, মেঘনা নদীর ভাটি বন্দর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।

পরে মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের উপস্থিতিতে নদীর পাড়ে জনসম্মুখে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মা ইলিশ রক্ষায় মেঘনায় অভিযান, ৩০ লাখ টাকার জাল ধ্বংস

আপডেট সময় : ০৯:৩৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬