মেঘনা টোলে পুলিশের অভিযান ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
- আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ৫৪ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
ইন্সপেক্টর (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ২৭ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে, চট্টগ্রাম টু ঢাকাগামী হাইওয়ে সংলগ্ন আষারিয়ারচর পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো: ফয়সাল ওরফে জুজু (২৯) – কসবা, ব্রাহ্মণবাড়িয়া, আরিফ (২৩) – কসবা, ব্রাহ্মণবাড়িয়া মোঃ শাকিল (৩৭) – সদর, মানিকগঞ্জ
এ সময় তাদের হেফাজত থেকে কসটেপ দিয়ে মোড়ানো পলিথিন ব্যাগের ভেতরে ৪ কেজি + ৩ কেজি + ২ কেজি = মোট ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।










