০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোগরাপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপি মান্নানের সমর্থন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৩৮ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদে নামাজ আদায় শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

পরে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও মোশারফ হোসেন আতাউর রহমানের পক্ষে স্থানীয়দের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

আতাউর রহমান বর্তমানে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে দলীয় সমর্থনের বিষয়টি সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোগরাপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপি মান্নানের সমর্থন

আপডেট সময় : ০৫:২৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬