
সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৯ বোতল ফেনসিডিলসহ মাদক মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, বৈষম্যবিরোধী মামলায় ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, দস্যুতা মামলায় ১ জন এবং মাদক সেবনের অভিযোগে ১১ জন রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 
















