সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২৪
- আপডেট সময় : ১০:২৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও ডাকাত দলের সদস্যসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে মঙ্গলবার ২৭ অক্টোবর থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়াও থানার বিভিন্ন এলাকা থেকে ১৪ জন মাদকসেবি, ডাকাতির প্রস্তুতিকালে আইনের সঙ্গে সংঘাতে জড়িত ৪ কিশোরকে গ্রেফতার করা হয়। আইন অনুযায়ী তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
জামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ১ জনকে একটি মামলায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকলকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক, ডাকাতি ও অপরাধ নির্মূলে সোনারগাঁ থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।










