সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার
- আপডেট সময় : ১১:২১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় ২ জন, ডাকাতি মামলায় ১ জন, মাদকসেবী ৮ জন ও ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মুহহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে রবিবার ৮ নভেম্বর থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদকসেবী হিসেবে ৮ জনকে গ্রেফতার করা হয়,
১. মোঃ রিয়াজ (৩২), পিতা- মৃত রফিক হাওলাদার, গ্রাম- উদ্ধমগঞ্জ
২. অপু বর্মন (২৪), পিতা- রবীন্দ্র বর্মন, গ্রাম- উদ্ধমগঞ্জ
৩. মোঃ রবিউল ইসলাম (৩৮), পিতা- মোঃ আঃ মান্নান, গ্রাম- উদ্ধমগঞ্জ
৪. মোঃ মাজহারুল ইসলাম (৩৬), পিতা- মৃত বাচ্চু মিয়া, গ্রাম- ঝাউচর
৫. মোঃ মোতালেব (৫৩), পিতা- মৃত বরকত, গ্রাম- দৈল্যেরবাগ
৬. দেওয়ান আরজু (৫৫), পিতা- মৃত দেওয়ান বিল্লাল, গ্রাম- আমবাগ
৭. মোঃ ডালিম হোসেন (৩৮), পিতা- মৃত সামছুল হক, বর্তমান ঠিকানা- কাঁচপুর পুরান বাজার ৮. উত্তম বর্মন (১৮), পিতা- মৃত সনজিৎ বর্মন, গ্রাম- কাঁচপুর পুরান বাজার (জেলে পাড়া)
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ২ জন,
১. বায়জিদ (২০), পিতা- দেওয়ান আরজু, গ্রাম- আমবাগ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জামপুর ইউনিয়নের ক্রীড়া বিষয়ক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
২. মোঃ মাজহারুল ইসলাম মাসুম (৩২), পিতা- নাজিমুদ্দিন, গ্রাম- বাগমুছা, সোনারগাঁও পৌরসভার ৬ নং ওয়ার্ড। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সোনারগাঁও পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
ডাকাতি মামলায় গ্রেফতার ১ জন,
জাহিদ হাসান সোহান (১৯), পিতা- জাহাঙ্গীর আলম, গ্রাম- দত্তপাড়া, সোনারগাঁও পৌরসভা।
এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি নাহিদ (১৭), পিতা- মৃত নজরুল ইসলাম, বর্তমান ঠিকানা- ঝাউচর মোল্লা বাড়ি, সোনারগাঁও-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।










