ব্রেকিং নিউজ
আজকের প্রতিবেদন
৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ

প্রতিবছর ১০ হাজার বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ আছে ইতালিতে। পরিবারসহ এই সংখ্যা ১২ হাজার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রো সাক্ষাৎ করেন। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহিদুল হাসান উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সাথে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বহুসংখ্যক অবৈধ অভিবাসী আছে ইতালিতে। ইতালিতে অবস্থানরত আড়াই লাখ বাংলাদেশির প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের। সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার ঝুঁকি কমাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর অঞ্চলে যৌথ ওয়ার্কশপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে যারা আছে, তাদের বৈধ করার বিষয়ে আলোচনা হয়নি। আর দালালের মাধ্যমে যারা অবৈধভাবে যাচ্ছে, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

মালয়েশিয়ার শ্রমিক নেওয়া বিষয়ে তিনি বলেন, মালোয়েশিয়ার হাইকমিশনারকে ২ লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে অনুরোধ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৫ সাল থেকে খাদ্য অপচয় রোধ ও ফুড সিকিউরিটিতে কাজ করা ইতালির মিলান শহরের মডেলে  দেশটি বাংলাদেশেও কাজ করতে সম্মত হয়েছে। ইতালির সাথে মিল রেখে এক্ষেত্রে খুলনা সিটি কর্পোরেশনকে বেছে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি, ভাষায় প্রশিক্ষণ এবং পরিবেশগত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে দুই দেশ।

বাংলাদেশি স্থপতিদের দক্ষতা বাড়াতে ইতালিতে প্রশিক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছে। নির্দিষ্ট তালিকা পাঠালে সিটি কর্পোরেশনের মেয়র ও স্থপতিদের এই সফরে পাঠানো হবে। দক্ষ জনশক্তি রপ্তানির অংশ হিসেবে বাংলাদেশি কর্মী ও প্রশিক্ষকদের ইতালীয় ভাষা শেখাতে প্রতিনিধি পাঠাবে ইতালি। দেশের যেকোনো একটি ইনস্টিটিউটের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, আমরা বাণিজ্য, অভিবাসন, দুই দেশের শহরগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক (টুইনশিপ) নিয়ে আলোচনা করেছি। যদিও এটি সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, তার পরেও  ইতালি ও বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে কীভাবে একসাথে কাজ করা যায়, সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় স্বাভাবিকভাবেই অনেক গুরুত্বপূর্ণ, তাই এই ধরনের মন্ত্রণালয়ের সাথে সাক্ষাৎ করতে এবং সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তৈরি ও উৎসাহিত করতে ইতালি সবসময়ই আগ্রহী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচপুর-বিসিকে ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমা

সরকারি খাস জমি উদ্ধারে প্রশংসনীয় উদ্যোগ, এসিল্যান্ডকে অভিনন্দন পরিবেশ সোসাইটির

সোনারগাঁয়ে চাঁদাবাজি ও পুলিশকে হুমকি দেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ

জাত রক্ষার নামে নওমুসলিম নারীকে হুমকির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

বান্দরবানে ৫০০ টাকার বিরোধে প্রাণ গেল উচিনু মারমার, হত্যার অভিযোগ

জরুরি আহ্বান: নওমুসলিমদের আটকের অভিযোগ, উদ্বেগ প্রকাশ ও সুষ্ঠু তদন্তের দাবি

ক্রিপ্টো লেনদেন অবৈধ, ফতোয়া দিলেন মুফতি তাকি উসমানি

নেশন টুডে২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের পর প্রশাসনিক পদক্ষেপ, চেয়ারম্যানসহ ৪ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১০

সাঙ্গু নদীর উত্তাল স্রোতে মানবতার জয়: বাঙালিদের সাহসী উদ্ধার অভিযানে প্রাণে বাঁচলেন মিথিলা মারমা

১১

বাংলাদেশের দুর্যোগে সংহতি জানাল আফগানিস্তানের ইসলামিক আমিরাত

১২

স্বেচ্ছায় থানায় উপস্থিতি, কিন্তু এজাহারে ‘গ্রেপ্তার’—পুলিশের বিরুদ্ধে অভিযোগ

১৩

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠান: সরকারের প্রতি সতর্কবার্তা হেফাজতে ইসলামের

১৪

আলীকদম প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

১৫

কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, সাংগঠনিকভাবে বহিষ্কার

১৬

আরাকান আর্মি (AA) প্রধান টুয়ান ম্রাত নাইং বাংলাদেশে চিকিৎসাধীন—এমন দাবিকে ঘিরে গুঞ্জন

১৭

বাংলাদেশে চিকিৎসায় AA প্রধান? সামাজিক মাধ্যমে গুঞ্জন

১৮

গাজা ও সুদানের মানবিক সংকটে মাঠে যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি দল, আগস্টজুড়ে ত্রাণ কার্যক্রমের ঘোষণা

১৯

ঢাকায় সোমবার ‘শানে সাহাবা কনফারেন্স’; বিশুদ্ধ আকিদা ও সাহাবায়ে কেরাম (রা.)-এর আদর্শ তুলে ধরবেন শীর্ষ আলেমরা

২০