ব্রেকিং নিউজ
আজকের প্রতিবেদন
৭ জুলাই ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদম প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

আলীকদম প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

বান্দরবানের আলীকদমে ‘সাংবাদিকতার অগ্রযাত্রায় ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বই আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলীকদম প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১১টায় আলীকদম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। আলীকদম প্রেসক্লাব নির্বাচন-২০২৬-এর প্রধান নির্বাচন পরিচালক জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং দীপু তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এস এফ এম মোস্তাইন বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, সমাজের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এ সময় আলীকদম প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বলেন, প্রেসক্লাবকে একটি ঐক্যবদ্ধ, জবাবদিহিমূলক ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন এবং সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় নবনির্বাচিত কমিটি নিষ্ঠার সঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় আলীকদমে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার নতুন পথচলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচপুর-বিসিকে ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমা

সরকারি খাস জমি উদ্ধারে প্রশংসনীয় উদ্যোগ, এসিল্যান্ডকে অভিনন্দন পরিবেশ সোসাইটির

সোনারগাঁয়ে চাঁদাবাজি ও পুলিশকে হুমকি দেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ

জাত রক্ষার নামে নওমুসলিম নারীকে হুমকির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

বান্দরবানে ৫০০ টাকার বিরোধে প্রাণ গেল উচিনু মারমার, হত্যার অভিযোগ

জরুরি আহ্বান: নওমুসলিমদের আটকের অভিযোগ, উদ্বেগ প্রকাশ ও সুষ্ঠু তদন্তের দাবি

ক্রিপ্টো লেনদেন অবৈধ, ফতোয়া দিলেন মুফতি তাকি উসমানি

নেশন টুডে২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের পর প্রশাসনিক পদক্ষেপ, চেয়ারম্যানসহ ৪ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১০

সাঙ্গু নদীর উত্তাল স্রোতে মানবতার জয়: বাঙালিদের সাহসী উদ্ধার অভিযানে প্রাণে বাঁচলেন মিথিলা মারমা

১১

বাংলাদেশের দুর্যোগে সংহতি জানাল আফগানিস্তানের ইসলামিক আমিরাত

১২

স্বেচ্ছায় থানায় উপস্থিতি, কিন্তু এজাহারে ‘গ্রেপ্তার’—পুলিশের বিরুদ্ধে অভিযোগ

১৩

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠান: সরকারের প্রতি সতর্কবার্তা হেফাজতে ইসলামের

১৪

আলীকদম প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

১৫

কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, সাংগঠনিকভাবে বহিষ্কার

১৬

আরাকান আর্মি (AA) প্রধান টুয়ান ম্রাত নাইং বাংলাদেশে চিকিৎসাধীন—এমন দাবিকে ঘিরে গুঞ্জন

১৭

বাংলাদেশে চিকিৎসায় AA প্রধান? সামাজিক মাধ্যমে গুঞ্জন

১৮

গাজা ও সুদানের মানবিক সংকটে মাঠে যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি দল, আগস্টজুড়ে ত্রাণ কার্যক্রমের ঘোষণা

১৯

ঢাকায় সোমবার ‘শানে সাহাবা কনফারেন্স’; বিশুদ্ধ আকিদা ও সাহাবায়ে কেরাম (রা.)-এর আদর্শ তুলে ধরবেন শীর্ষ আলেমরা

২০