ব্রেকিং নিউজ
আজকের প্রতিবেদন
৭ জুলাই ২০২৬, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠান: সরকারের প্রতি সতর্কবার্তা হেফাজতে ইসলামের

নেশন টুডে২৪ নিউজ ডেস্ক

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাসের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি এ আয়োজনের সমালোচনা করে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

রোববার (৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, জাতীয় সংসদ ভবন দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রতীক হওয়ায় এর মর্যাদা অক্ষুণ্ন রাখা রাষ্ট্রের দায়িত্ব। তাঁর মতে, এমন স্থানে বিদেশি কোনো রাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন জাতীয় মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ, ধর্মীয় মূল্যবোধ ও সার্বভৌমত্বের প্রশ্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক ভূমিকা পালন করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আয়োজন এড়িয়ে চলতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া, জাতীয় সংবেদনশীল স্থাপনাগুলোর মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানায় সংগঠনটি। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে প্রতিবাদ কর্মসূচি ঘোষণার বিষয়টি বিবেচনা করা হবে।

বিঃদ্রঃ এ প্রতিবেদনটি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রকাশিত বিবৃতির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এতে উল্লিখিত বক্তব্য ও দাবিগুলো সংগঠনটির নিজস্ব মতামত; নেশন টুডে২৪ স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচপুর-বিসিকে ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমা

সরকারি খাস জমি উদ্ধারে প্রশংসনীয় উদ্যোগ, এসিল্যান্ডকে অভিনন্দন পরিবেশ সোসাইটির

সোনারগাঁয়ে চাঁদাবাজি ও পুলিশকে হুমকি দেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ

জাত রক্ষার নামে নওমুসলিম নারীকে হুমকির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

বান্দরবানে ৫০০ টাকার বিরোধে প্রাণ গেল উচিনু মারমার, হত্যার অভিযোগ

জরুরি আহ্বান: নওমুসলিমদের আটকের অভিযোগ, উদ্বেগ প্রকাশ ও সুষ্ঠু তদন্তের দাবি

ক্রিপ্টো লেনদেন অবৈধ, ফতোয়া দিলেন মুফতি তাকি উসমানি

নেশন টুডে২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের পর প্রশাসনিক পদক্ষেপ, চেয়ারম্যানসহ ৪ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১০

সাঙ্গু নদীর উত্তাল স্রোতে মানবতার জয়: বাঙালিদের সাহসী উদ্ধার অভিযানে প্রাণে বাঁচলেন মিথিলা মারমা

১১

বাংলাদেশের দুর্যোগে সংহতি জানাল আফগানিস্তানের ইসলামিক আমিরাত

১২

স্বেচ্ছায় থানায় উপস্থিতি, কিন্তু এজাহারে ‘গ্রেপ্তার’—পুলিশের বিরুদ্ধে অভিযোগ

১৩

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠান: সরকারের প্রতি সতর্কবার্তা হেফাজতে ইসলামের

১৪

আলীকদম প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

১৫

কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, সাংগঠনিকভাবে বহিষ্কার

১৬

আরাকান আর্মি (AA) প্রধান টুয়ান ম্রাত নাইং বাংলাদেশে চিকিৎসাধীন—এমন দাবিকে ঘিরে গুঞ্জন

১৭

বাংলাদেশে চিকিৎসায় AA প্রধান? সামাজিক মাধ্যমে গুঞ্জন

১৮

গাজা ও সুদানের মানবিক সংকটে মাঠে যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি দল, আগস্টজুড়ে ত্রাণ কার্যক্রমের ঘোষণা

১৯

ঢাকায় সোমবার ‘শানে সাহাবা কনফারেন্স’; বিশুদ্ধ আকিদা ও সাহাবায়ে কেরাম (রা.)-এর আদর্শ তুলে ধরবেন শীর্ষ আলেমরা

২০