ব্রেকিং নিউজ
আজকের প্রতিবেদন
২৫ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানের পাহাড়ে নতুন আতঙ্ক: খুমি পিপল ফোর্স (KPF) তৎপরতার আশঙ্কা

বান্দরবানের পাহাড়ে নতুন আতঙ্ক: খুমি পিপল ফোর্স (KPF) তৎপরতার আশঙ্কা

বান্দরবান, নেশন টুডে২৪ ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকায় নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে মিয়ানমারভিত্তিক সশস্ত্র সংগঠন খুমি পিপল ফোর্স (KPF)। বিভিন্ন সূত্রে জানা গেছে, সংগঠনটির সদস্যরা সম্প্রতি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থান নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে বান্দরবানের রুমা ও থানচি, পাশাপাশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, গত এপ্রিল মাসে রাঙ্গামাটির বিলাইছড়ি সীমান্ত দিয়ে সংগঠনটির সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে এবং পরে থানচি উপজেলার তিন্দু ইউনিয়ন সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।

এদিকে, সীমান্ত এলাকায় সংগঠনটির তৎপরতা বৃদ্ধি পেলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। অতীতে পার্বত্য অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অপহরণ, মুক্তিপণ আদায় ও পর্যটকদের হয়রানির ঘটনা ঘটেছে। ফলে বর্ষা মৌসুমে পাহাড় ভ্রমণে আগ্রহীদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে পর্যটকদের স্বার্থে রুমা ও থানচি উপজেলায় ভ্রমণ সীমিত বা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তও আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

উল্লেখ্য, ২০১৫ সালে দুই পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে নিরাপত্তাজনিত কারণে রুমা ও থানচি এলাকায় পর্যটন কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নেশন টুডে২৪ পরিস্থিতির ওপর নজর রাখছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তী আপডেট প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচপুর-বিসিকে ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমা

সরকারি খাস জমি উদ্ধারে প্রশংসনীয় উদ্যোগ, এসিল্যান্ডকে অভিনন্দন পরিবেশ সোসাইটির

সোনারগাঁয়ে চাঁদাবাজি ও পুলিশকে হুমকি দেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ

জাত রক্ষার নামে নওমুসলিম নারীকে হুমকির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

বান্দরবানে ৫০০ টাকার বিরোধে প্রাণ গেল উচিনু মারমার, হত্যার অভিযোগ

জরুরি আহ্বান: নওমুসলিমদের আটকের অভিযোগ, উদ্বেগ প্রকাশ ও সুষ্ঠু তদন্তের দাবি

ক্রিপ্টো লেনদেন অবৈধ, ফতোয়া দিলেন মুফতি তাকি উসমানি

নেশন টুডে২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের পর প্রশাসনিক পদক্ষেপ, চেয়ারম্যানসহ ৪ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১০

সাঙ্গু নদীর উত্তাল স্রোতে মানবতার জয়: বাঙালিদের সাহসী উদ্ধার অভিযানে প্রাণে বাঁচলেন মিথিলা মারমা

১১

বাংলাদেশের দুর্যোগে সংহতি জানাল আফগানিস্তানের ইসলামিক আমিরাত

১২

স্বেচ্ছায় থানায় উপস্থিতি, কিন্তু এজাহারে ‘গ্রেপ্তার’—পুলিশের বিরুদ্ধে অভিযোগ

১৩

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠান: সরকারের প্রতি সতর্কবার্তা হেফাজতে ইসলামের

১৪

আলীকদম প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

১৫

কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, সাংগঠনিকভাবে বহিষ্কার

১৬

আরাকান আর্মি (AA) প্রধান টুয়ান ম্রাত নাইং বাংলাদেশে চিকিৎসাধীন—এমন দাবিকে ঘিরে গুঞ্জন

১৭

বাংলাদেশে চিকিৎসায় AA প্রধান? সামাজিক মাধ্যমে গুঞ্জন

১৮

গাজা ও সুদানের মানবিক সংকটে মাঠে যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি দল, আগস্টজুড়ে ত্রাণ কার্যক্রমের ঘোষণা

১৯

ঢাকায় সোমবার ‘শানে সাহাবা কনফারেন্স’; বিশুদ্ধ আকিদা ও সাহাবায়ে কেরাম (রা.)-এর আদর্শ তুলে ধরবেন শীর্ষ আলেমরা

২০