০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২০
রিপোর্টারের নাম
- আপডেট সময় : ০৭:৪৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৪২ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ২ জন, মাদক সেবনের দায়ে ১৬ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি রয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ রায়হান (২২) ও মোঃ হৃদয় (২২)। তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।










