ব্রেকিং নিউজ
আজকের প্রতিবেদন
২২ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতের মধ্যে সরিয়ে ফেলা হলো সব কালিমা খচিত পতাকা, রহস্য ঘনীভূত

রাতের মধ্যে সরিয়ে ফেলা হলো সব কালিমা খচিত পতাকা, রহস্য ঘনীভূত

নেশন টুডে২৪ ডেস্ক:

গতকাল রাতে শহরের গুরুত্বপূর্ণ এলাকা স্টিল ব্রিজে সাধারণ মুসলিম ছাত্র-জনতার উদ্যোগে কালিমা খচিত পতাকা স্থাপন করা হয়। এ সময় উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ঘটনাস্থলে থাকা বাংলাদেশ সরকারের একটি গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গেও সংক্ষিপ্তভাবে কথা বলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের আশ্বস্ত করেন যে, কোনো ধরনের সমস্যা হলে প্রয়োজনীয় যোগাযোগ করা যাবে।

 

তবে এক রাত না পেরুতেই আজ সকালে গিয়ে দেখা যায়, সেখানে স্থাপন করা পতাকাগুলোর একটিও আর নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০টি কালিমা খচিত পতাকা স্থাপন করা হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে সবগুলোই সরিয়ে ফেলা হয়েছে।

 

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের প্রশ্ন—কারা সরালো এই পতাকাগুলো? কেন সরানো হলো? এটি কি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে?

 

এ বিষয়ে সাধারণ মুসলিম ছাত্র-জনতার পক্ষ থেকে শওকত হোসেন বলেন, “যে হাত কালিমা খচিত পতাকা সরাতে পারে, সে হাত কি অন্য পতাকার ক্ষেত্রেও একই ভূমিকা রাখে?—এই প্রশ্ন এখন সবার মনে।”

 

তিনি আরও জানান, বিষয়টির ব্যাখ্যা জানতে এবং প্রশাসনের সঙ্গে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আলোচনা করার লক্ষ্যে খুব শিগগিরই শহরের কেন্দ্রীয় স্থান শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করার পরিকল্পনা রয়েছে।

 

এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচপুর-বিসিকে ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমা

সরকারি খাস জমি উদ্ধারে প্রশংসনীয় উদ্যোগ, এসিল্যান্ডকে অভিনন্দন পরিবেশ সোসাইটির

সোনারগাঁয়ে চাঁদাবাজি ও পুলিশকে হুমকি দেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ

জাত রক্ষার নামে নওমুসলিম নারীকে হুমকির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

বান্দরবানে ৫০০ টাকার বিরোধে প্রাণ গেল উচিনু মারমার, হত্যার অভিযোগ

জরুরি আহ্বান: নওমুসলিমদের আটকের অভিযোগ, উদ্বেগ প্রকাশ ও সুষ্ঠু তদন্তের দাবি

ক্রিপ্টো লেনদেন অবৈধ, ফতোয়া দিলেন মুফতি তাকি উসমানি

নেশন টুডে২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের পর প্রশাসনিক পদক্ষেপ, চেয়ারম্যানসহ ৪ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১০

সাঙ্গু নদীর উত্তাল স্রোতে মানবতার জয়: বাঙালিদের সাহসী উদ্ধার অভিযানে প্রাণে বাঁচলেন মিথিলা মারমা

১১

বাংলাদেশের দুর্যোগে সংহতি জানাল আফগানিস্তানের ইসলামিক আমিরাত

১২

স্বেচ্ছায় থানায় উপস্থিতি, কিন্তু এজাহারে ‘গ্রেপ্তার’—পুলিশের বিরুদ্ধে অভিযোগ

১৩

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠান: সরকারের প্রতি সতর্কবার্তা হেফাজতে ইসলামের

১৪

আলীকদম প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

১৫

কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, সাংগঠনিকভাবে বহিষ্কার

১৬

আরাকান আর্মি (AA) প্রধান টুয়ান ম্রাত নাইং বাংলাদেশে চিকিৎসাধীন—এমন দাবিকে ঘিরে গুঞ্জন

১৭

বাংলাদেশে চিকিৎসায় AA প্রধান? সামাজিক মাধ্যমে গুঞ্জন

১৮

গাজা ও সুদানের মানবিক সংকটে মাঠে যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি দল, আগস্টজুড়ে ত্রাণ কার্যক্রমের ঘোষণা

১৯

ঢাকায় সোমবার ‘শানে সাহাবা কনফারেন্স’; বিশুদ্ধ আকিদা ও সাহাবায়ে কেরাম (রা.)-এর আদর্শ তুলে ধরবেন শীর্ষ আলেমরা

২০