ব্রেকিং নিউজ
আজকের প্রতিবেদন
৭ জুলাই ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, সাংগঠনিকভাবে বহিষ্কার

কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, সাংগঠনিকভাবে বহিষ্কার

বান্দরবানের আলীকদম উপজেলায় এক কৃষক দল নেতার নবম শ্রেণিতে অধ্যয়নরত মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম মামুনের বিরুদ্ধে।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত দীর্ঘদিন ধরে স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও তিনি বিরক্ত করা অব্যাহত রাখেন এবং জোরপূর্বক বিয়ের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৮ জুন সকালে স্কুলের সামনে থেকে আনোয়ারুল ইসলাম মামুনসহ কয়েকজন মিলে ওই ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এরপর থেকে মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভুক্তভোগীর বাবা তদন্তের দ্রুত অগ্রগতি, মেয়ের নিরাপদ উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে, অভিযোগের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বান্দরবান পার্বত্য জেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনোয়ারুল ইসলাম মামুনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানিয়েছেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

— নেশন টুডে২৪ নিউজ ডেস্ক

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচপুর-বিসিকে ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমা

সরকারি খাস জমি উদ্ধারে প্রশংসনীয় উদ্যোগ, এসিল্যান্ডকে অভিনন্দন পরিবেশ সোসাইটির

সোনারগাঁয়ে চাঁদাবাজি ও পুলিশকে হুমকি দেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ

জাত রক্ষার নামে নওমুসলিম নারীকে হুমকির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

বান্দরবানে ৫০০ টাকার বিরোধে প্রাণ গেল উচিনু মারমার, হত্যার অভিযোগ

জরুরি আহ্বান: নওমুসলিমদের আটকের অভিযোগ, উদ্বেগ প্রকাশ ও সুষ্ঠু তদন্তের দাবি

ক্রিপ্টো লেনদেন অবৈধ, ফতোয়া দিলেন মুফতি তাকি উসমানি

নেশন টুডে২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের পর প্রশাসনিক পদক্ষেপ, চেয়ারম্যানসহ ৪ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১০

সাঙ্গু নদীর উত্তাল স্রোতে মানবতার জয়: বাঙালিদের সাহসী উদ্ধার অভিযানে প্রাণে বাঁচলেন মিথিলা মারমা

১১

বাংলাদেশের দুর্যোগে সংহতি জানাল আফগানিস্তানের ইসলামিক আমিরাত

১২

স্বেচ্ছায় থানায় উপস্থিতি, কিন্তু এজাহারে ‘গ্রেপ্তার’—পুলিশের বিরুদ্ধে অভিযোগ

১৩

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠান: সরকারের প্রতি সতর্কবার্তা হেফাজতে ইসলামের

১৪

আলীকদম প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

১৫

কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, সাংগঠনিকভাবে বহিষ্কার

১৬

আরাকান আর্মি (AA) প্রধান টুয়ান ম্রাত নাইং বাংলাদেশে চিকিৎসাধীন—এমন দাবিকে ঘিরে গুঞ্জন

১৭

বাংলাদেশে চিকিৎসায় AA প্রধান? সামাজিক মাধ্যমে গুঞ্জন

১৮

গাজা ও সুদানের মানবিক সংকটে মাঠে যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি দল, আগস্টজুড়ে ত্রাণ কার্যক্রমের ঘোষণা

১৯

ঢাকায় সোমবার ‘শানে সাহাবা কনফারেন্স’; বিশুদ্ধ আকিদা ও সাহাবায়ে কেরাম (রা.)-এর আদর্শ তুলে ধরবেন শীর্ষ আলেমরা

২০