ব্রেকিং নিউজ
আজকের প্রতিবেদন
৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক সেবনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিতর্কে সোনারগাঁ যুবদল নেতা রমজান সরকার

সোনারগাঁও, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী ওরফে রমজান সরকারের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত মঙ্গলবার ৭ সেপ্টেম্বর রাত থেকে ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ছবিতে রমজান সরকারকে মাদক সেবন করতে দেখা যায়।

রমজান আলী জামপুর ইউনিয়নের পেচাইন এলাকার মৃত ঈমান আলীর ছেলে। তিনি ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।

এই ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বর্ষীয়ান এক নেতা বলেন, প্রধানমন্ত্রী নিজেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সেখানে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন নেতা কীভাবে মাদকাসক্ত বা মাদকের সাথে জড়িত থাকতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, রমজান আলী দলীয় প্রভাব খাটিয়ে মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে নারী সংক্রান্ত অনৈতিক ব্যবসা এবং এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির অভিযোগও রয়েছে। এতে এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে। তারা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন, অপরাধী যেই হোক সে আইনের ঊর্ধ্বে নয়। কারো অপরাধের দায় দল বহন করবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিতর্কে সোনারগাঁ যুবদল নেতা রমজান সরকার

সোনারগাঁয়ে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন উপপরিচালক নিলুফা ইয়াসমিন

দাউদকান্দি টোল প্লাজায় চেকপোস্টে রেকর্ড পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ১

বন্দরে মাদকবিরোধী অভিযান, ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজা ইয়াবাসহ গ্রেপ্তার ৩০

কাঁচপুর-বিসিকে ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমা

সরকারি খাস জমি উদ্ধারে প্রশংসনীয় উদ্যোগ, এসিল্যান্ডকে অভিনন্দন পরিবেশ সোসাইটির

সোনারগাঁয়ে চাঁদাবাজি ও পুলিশকে হুমকি দেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ

জাত রক্ষার নামে নওমুসলিম নারীকে হুমকির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

১০

বান্দরবানে ৫০০ টাকার বিরোধে প্রাণ গেল উচিনু মারমার, হত্যার অভিযোগ

১১

জরুরি আহ্বান: নওমুসলিমদের আটকের অভিযোগ, উদ্বেগ প্রকাশ ও সুষ্ঠু তদন্তের দাবি

১২

ক্রিপ্টো লেনদেন অবৈধ, ফতোয়া দিলেন মুফতি তাকি উসমানি

১৩

নেশন টুডে২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের পর প্রশাসনিক পদক্ষেপ, চেয়ারম্যানসহ ৪ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

১৪

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১৫

সাঙ্গু নদীর উত্তাল স্রোতে মানবতার জয়: বাঙালিদের সাহসী উদ্ধার অভিযানে প্রাণে বাঁচলেন মিথিলা মারমা

১৬

বাংলাদেশের দুর্যোগে সংহতি জানাল আফগানিস্তানের ইসলামিক আমিরাত

১৭

স্বেচ্ছায় থানায় উপস্থিতি, কিন্তু এজাহারে ‘গ্রেপ্তার’—পুলিশের বিরুদ্ধে অভিযোগ

১৮

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠান: সরকারের প্রতি সতর্কবার্তা হেফাজতে ইসলামের

১৯

আলীকদম প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত, ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

২০